অনলাইন ডেস্ক
১১ অগাস্ট ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতারণার মামলায় ৭১ টিভির চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে সমন

প্রতারণার মামলায় ৭১ টিভির চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে সমন

প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল ও চিফ অপারেটিং অফিসার (সিও) শফিক আহমেদসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে টেলিভিশনটির বার্তা বিভাগের সাবেক কো-অর্ডিনেটর বাবুল আক্তার গত ২৮ জুন এ মামলা করেন।

ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হতে সমন জারি করেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মামলার আইনজীবী হাসিবুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অন্য আসামিরা হলেন—প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের এজিএম অসীম কুমার এবং হিসাব বিভাগের জেনারেল ম্যানেজার সুমন ভৌমিক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ১ মে ৭১ টেলিভিশনের বার্তা বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে বাবুল আক্তার প্রতিষ্ঠানটিতে যোগদান করেন।

চলতি বছরের ১২ মে কোনো পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ও অফিশিয়াল মোবাইল সিম বন্ধ করে দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলে কর্তৃপক্ষ তার মোট পাওনা ২ লাখ ১১ হাজার ৮৪০ টাকার মধ্যে ৮৮ হাজার ১২৫ টাকা পরিশোধ করে। তবে বাকি ১ লাখ ২৩ হাজার ৩১৫ টাকা পরিশোধ না করে বকেয়া রাখে।

অভিযোগে আরো বলা হয়, বিষয়টি বাবুল আক্তার আসামিদের মৌখিকভাবে জানান।

এ সময় তাকে দ্রুত পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। এরপর বাবুল আক্তার অপেক্ষা করতে থাকেন। পাওনা টাকা চাইলে আসামিরা ‘আজ দেব, কাল দেব’ বলে তাকে ঘোরাতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গত ২৫ জুন বিকেলে বারিধারায় ৭১ টেলিভিশনের কার্যালয়ে বকেয়া পাওনা টাকা চাইতে গেলে আসামিরা তাকে দেখে নেওয়ার এবং পুনরায় টাকা দাবি করলে প্রাণনাশের হুমকি দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ‘ভাগ্নি-জামাই’ সিন্ডিকেটের অভিযোগ, প্রশ্নে পদায়ন ও কেনাকাটা

ভারত-আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত, ফিকে বাংলাদেশ সফরের আশা

রেস্তোরাঁয় ‘গোপন বৈঠক’ : আ. লীগের ৬ নেতাকর্মী রিমান্ড শেষে কারাগারে

মানিকগঞ্জে জবির শিক্ষার্থীবাহী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫

লোডশেডিংয়ে ক্ষুব্ধ গ্রাহকের হামলার শঙ্কা, নিরাপত্তা চেয়ে ওজোপাডিকোর চিঠি

আদালতের নির্দেশ না মানায় দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহারের আদেশ

ফখরুলই রাষ্ট্রপতি হচ্ছেন ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

১৭ শিক্ষকের ১৮ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

১০

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

১১

রূপালী লাইফের সিইও গোলাম কিবরিয়া: শিক্ষাসনদে অসঙ্গতি, দুর্নীতির অভিযোগেও বহাল

১২

রাজউকের মহাখালী জোনে ঘুষের অভিযোগ, প্রশ্নের মুখে পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া

১৩

পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’!

১৪

বদলির প্রজ্ঞাপন জারির পরও দায়িত্ব ছাড়ছেন না হারুনুর রশিদ

১৫

ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে ২০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

১৬

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

১৭

প্রতারণার মামলায় ৭১ টিভির চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে সমন

১৮

সেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

১৯

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০