চাঁদপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন-লেবাননের প্রতি সংহতি জানিয়ে চাঁদপুরে ফুটবলপ্রেমীদের বিক্ষোভ র‍্যালি

ফিলিস্তিন-লেবাননের প্রতি সংহতি জানিয়ে চাঁদপুরে ফুটবলপ্রেমীদের বিক্ষোভ র‍্যালি

 বিশ্বকাপ ফুটবলের উৎসবমুখর আবহের মধ্যেও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের প্রতি সংহতি জানিয়ে চাঁদপুরে ব্যতিক্রমধর্মী বিক্ষোভ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ফুটবলপ্রেমী।

রোববার (১৯ জুলাই) বিকেলে মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত ‘ফুটবল বিশ্বকাপ জোন’ থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘Free Palestine’ ও ‘Free Lebanon’ লেখা ফেস্টুন, ব্যানার এবং ফিলিস্তিন ও লেবাননের জাতীয় পতাকা। তারা যুদ্ধবিধ্বস্ত দেশ দুটির সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্যের নেতৃত্বে র‍্যালিটি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে মুক্তিযোদ্ধা সড়ক, মিশন রোড চত্বর প্রদক্ষিণ করে শহরের ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মারজুক মুঈদ ঐশ্বর্য বলেন, “খেলাধুলা মানুষকে যেমন একত্রিত করে, তেমনি বিশ্বের যেকোনো প্রান্তে মানবিক সংকট দেখা দিলে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফিলিস্তিন ও লেবাননের নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি এই মানবিক উদ্যোগে অংশ নেওয়া সকল ফুটবলপ্রেমী ও সচেতন নাগরিকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অংশগ্রহণকারীরা জানান, ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি মানবতা, সম্প্রীতি ও বৈশ্বিক ঐক্যেরও প্রতীক। সেই বিশ্বাস থেকেই যুদ্ধবিধ্বস্ত মানুষের প্রতি ভালোবাসা ও সংহতি প্রকাশে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

মানবিক বার্তা ও শান্তির আহ্বানে আয়োজিত এই ব্যতিক্রমী র‍্যালি নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে এবং পথচারীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

১

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

২

পুলিশের বর্ণনায় রংপুরের একই পরিবারের ৪ হত্যাকাণ্ড

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০