শহিদুল ইসলাম(রাঙ্গামাটি)
৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং চক্ষু পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ জুলাই ২০২৬ (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে রাঙ্গামাটি সিএমএইচ-এর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহসেনা নাজবিন শিপা, নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মাকসুদুল হাসান এবং তাঁদের মেডিক্যাল টিম স্থানীয় জনগণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

মেডিক্যাল ক্যাম্পে মোট ৯২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। একই সঙ্গে নানিয়ারচর সেনা জোনের তত্ত্বাবধানে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। এ কার্যক্রমের আওতায় দুর্গম পার্বত্য অঞ্চলের ১২৯ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।

সব মিলিয়ে ২২১ জন ব্যক্তি বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ঔষধ এবং চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি। তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, “দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনী এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১০

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১১

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১২

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

১৩

ঘুষ না দেওয়ায় ভাতার টাকা ফেরত! স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৪

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই থানায় অভিযোগ দিল এনসিপি

১৫

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

১৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

১৭

ছয় মাসে সীমান্ত থেকে ১ হাজার ৯৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

১৮

এনসিপি-জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা

১৯

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সড়কে অবস্থান

২০