Janomukti News
৩০ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। নারীপ্রধান এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

এবার শোনা যাচ্ছে, ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও। খবরটি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

কালের কণ্ঠকে বাঁধন বলেন, ‘হ্যাঁ, ছবিটি নিয়ে আমার সঙ্গে কথাবার্তা চলছে। আগস্টের ১ তারিখ সম্ভবত ছবিটির ঘোষণা আসবে।

এখানে আমি একজন মানবধিকারকর্মী, অর্থাৎ আইনজীবীর চরিত্র করছি।’

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর জীবনকে ঘিরে। কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার নিপীড়নের শিকার হন তিনি। সমাজ ও রাজনীতির নানা অন্ধকার দিককে তুলে ধরা হবে তাঁর জীবনের নানা ঘটনার মধ্য দিয়ে।

প্রচলিত বাণিজ্যিক সিনেমার ধারা থেকে বেরিয়ে ‘গুলশানের চামেলি’তে কোনো প্রচলিত নায়ক থাকছে না। পুরো গল্প এগোবে একজন নারীকে কেন্দ্র করে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই চরিত্রের নানা রূপ ও সংগ্রামই হবে সিনেমার মূল আকর্ষণ।

এর আগে মধুমিতা সরকার জানিয়েছেন, তিনি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। একই সঙ্গে বাংলাদেশে এসে ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বর কিংবা ডিসেম্বরে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

১

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

২

পুলিশের বর্ণনায় রংপুরের একই পরিবারের ৪ হত্যাকাণ্ড

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০