Janomukti News
৩০ জুলাই ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরেও ইতিহাস গড়লেন বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল। ফুটবল ট্রেডিং কার্ডের ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া কার্ডের নতুন রেকর্ড এখন তার দখলে। বিরল ‘ওয়ান-অফ-ওয়ান’ কাবুম রুকি কার্ডটি নিলামে বিক্রি হয়েছে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে, যা এ ধরনের ফুটবল সংগ্রহযোগ্য কার্ডের ক্ষেত্রে সর্বকালের সর্বোচ্চ মূল্য।

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকম জানায়, গোল্ডিন আয়োজিত গ্লোবাল ফুটবল অকশন-এর দ্বিতীয় আসরে নিলামে তোলা হয় পানিনির ২০২৩-২৪ ডনরুস ফিফা সিরিজের ‘ব্ল্যাক ওয়ান-অফ-ওয়ান কাবুম’ রুকি কার্ডটি। বিশ্বে এর মাত্র একটি কপি থাকায় শুরু থেকেই সংগ্রাহকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এটি। শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়ে নতুন ইতিহাস গড়ে কার্ডটি।

এই রেকর্ডের মধ্য দিয়ে ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও লিওনেল মেসির স্মারক বিক্রির রেকর্ডও ছাড়িয়ে গেলেন ইয়ামাল। একই নিলামে পেলের ১৯৫৮ সালের গ্রেডেড রুকি কার্ড বিক্রি হয়েছে ৬ লাখ ১০ হাজার মার্কিন ডলারে, আর মেসির ২০২৩-২৪ টপস ক্রোম স্যাফায়ার সিরিজের বিশেষ সংস্করণের কার্ড বিক্রি হয়েছে ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলারে। ফলে ইয়ামালের রুকি কার্ড পেলের কার্ডের চেয়ে প্রায় এক লাখ এবং মেসির কার্ডের তুলনায় প্রায় চার লাখ ডলার বেশি দামে বিক্রি হয়েছে।

শুধু একটি কার্ড নয়, একই নিলামে ইয়ামালের আরও দুটি স্মারকও বড় অঙ্কের দামে বিক্রি হয়েছে। ১০টি সীমিত সংস্করণের মধ্যে ৮ নম্বর গোল্ড কাবুম রুকি কার্ড বিক্রি হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১০০ মার্কিন ডলারে। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্যবহৃত এবং ইয়ামালের স্বাক্ষরসংবলিত বার্সেলোনার একটি ম্যাচ-ওয়ার্ন জার্সি বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০০ মার্কিন ডলারে।

সব মিলিয়ে এই নিলামে ইয়ামালের তিনটি স্মারক থেকেই আয় হয়েছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার, যা তরুণ এই ফুটবলারের জনপ্রিয়তা ও সংগ্রাহকদের আগ্রহের নতুন মাত্রা তুলে ধরেছে।

এদিকে একই গ্লোবাল ফুটবল অকশনে আরও বেশ কয়েকটি ঐতিহাসিক স্মারকও বিক্রি হয়েছে। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ১৯৭৭ সালের ডিস্ক রুকি কার্ড বিক্রি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭০০ মার্কিন ডলারে। তার ‘ব্ল্যাক কাবুম’ কার্ডের দাম উঠেছে ৯১ হাজার ৫০০ মার্কিন ডলার। এছাড়া যুক্তরাষ্ট্রের উদীয়মান তারকা ক্যাভান সুলিভানের একটি অটোগ্রাফ প্যাচ কার্ড ৯০ হাজার ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য বেনজামিন মেন্ডির অফিসিয়াল প্রতিরূপ বিশ্বকাপ ট্রফির মূল্য উঠেছে ৬২ হাজার ২২০ মার্কিন ডলার।

অল্প বয়সেই মাঠে অসাধারণ নৈপুণ্যের পাশাপাশি স্মারকের বাজারেও নিজের ব্র্যান্ডমূল্য প্রমাণ করছেন লামিন ইয়ামাল। সর্বশেষ এই রেকর্ড গড়া নিলাম ফুটবলবিশ্বে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও ভবিষ্যৎ তারকা হিসেবে অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

সূত্র : গোল.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

১

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

২

পুলিশের বর্ণনায় রংপুরের একই পরিবারের ৪ হত্যাকাণ্ড

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০