অনলাইন ডেস্ক: সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৯০২ জন।
নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যুসহ সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৪৫ জনে। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৫২ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর।
সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১০৬। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ২৭০ জন।
এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭ হাজার ৬২৮ রোগী।
সূত্র: কালবেলা
মন্তব্য করুন