অনলাইন ডেস্ক
২০ অগাস্ট ২০২৬, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা মৎস্য কার্যালয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক একই পদে তিন বছরের অধিক সময় ধরে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। তাঁর দায়িত্বকালে প্রকৃত মৎস্য চাষীরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এমন অভিযোগও উঠেছে।

একই সঙ্গে মৎস্যজীবী হিসেবে নিবন্ধিত ৭ হাজার ৭৪৪ জনের তালিকা যাচাই করে প্রকাশের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। স্থানীয়দের অভিযোগ, নিবন্ধিত তালিকায় প্রকৃত মৎস্য চাষীদের পাশাপাশি ভিন্ন পেশার অনেকের নাম রয়েছে। ফলে সরকারি সহায়তা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ কারণে তালিকাটি পুনঃযাচাই করে প্রকৃত মৎস্য চাষীদের পৃথক তালিকা প্রকাশের দাবি উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন মৎস্য চাষী ও স্থানীয় বাসিন্দা। মৎস্য চাষী সৈয়দ ফরমান লিখেছেন, তিনি নিজেও একজন মৎস্য চাষী। বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও এখনো সরকারি তালিকাভুক্ত হতে পারেননি বলে দাবি করেন তিনি। আব্দুস ছবুর নামে একজন মন্তব্য করেন, রাজনৈতিক প্রভাবের কারণে তৈরি করা কথিত তালিকায় প্রকৃত মৎস্য চাষীদের সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। জিয়াউর রহমান নামে একজন অভিযোগ করেন, আগের সরকারের সময়ে তৈরি করা তালিকায় অনেক অযোগ্য ব্যক্তির নাম রয়েছে এবং তারা এখনো সরকারি সুবিধা পাচ্ছেন। ফরহাদুল আলম নামে আরেকজন দাবি করেন, ৭ হাজার ৭৪৪ জনের তালিকার মধ্যে অন্তত ৪ হাজার জন অন্য পেশার হতে পারেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তালিকা সরেজমিনে যাচাইয়ের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। ফজলুল মুবিন চৌধুরী বলেন, নিবন্ধিত মৎস্য চাষীদের তালিকাটি অবশ্যই তদন্তের দাবি রাখে।

এদিকে জাতীয় ও স্থানীয় পর্যায়ের মৎস্য বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সংবাদকর্মীদের দাওয়াত দেওয়া এবং একই উপজেলায় একজন কর্মকর্তার দীর্ঘদিন দায়িত্ব পালনের বিষয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকের কাছে তিনটি বিষয়ে জানতে চাওয়া হয়, জাতীয় ও স্থানীয় পর্যায়ের মৎস্য বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সংবাদকর্মীদের দাওয়াত দেওয়া হয় না কেন, বিতর্কিত বা রাজনৈতিকভাবে সম্পৃক্ত ফ্যাসিস্ট সাংবাদিকদের এখনো কীভাবে দাওয়াত দেওয়া হচ্ছে এবং একই উপজেলায় তিনি তিন বছরের অধিক সময় ধরে কীভাবে কর্মরত রয়েছেন। জবাবে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, জি ভাই, আপনি অফিসে আইসেন, বিস্তারিত কথা বলব।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের মোবাইলে একাধিক বার কল করা হলে সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে ৭ হাজার ৭৪৪ জনের তালিকায় প্রকৃত মৎস্য চাষী কতজন এবং ভিন্ন পেশার কতজন রয়েছেন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা ও তালিকা যাচাইয়ের ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সূত্র: আমাদের মাতৃভূমি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

পুলিশের বর্ণনায় রংপুরের একই পরিবারের ৪ হত্যাকাণ্ড

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০