আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৬, ৪:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার পর ডানপন্থি প্রার্থী কেইকো ফুজিমোরি এগিয়ে রয়েছেন। তবে তার বামপন্থি প্রতিদ্বন্দ্বী রবার্তো সানচেজ নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। খবর আল-জাজিরা ও দ্য গার্ডিয়ানের।

সোমবার ফুজিমোরি বলেন, পেরুর জাতীয় নির্বাচন জুরি ন্যাশনাল জুরি অফ ইলেকশনস (জেএনই) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা না করা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। এর আগে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ ন্যাশনাল অফিস অফ ইলেক্টোরাল প্রসেসেস বিতর্কিত ব্যালট পর্যালোচনা শেষে ভোট গণনা সম্পন্ন করেছে।

চূড়ান্ত গণনায় ১০০ শতাংশ ভোটের ভিত্তিতে ফুজিমোরি ৫০.১৩ শতাংশ ভোট পেয়েছেন, আর রবার্তো সানচেজ পেয়েছেন ৪৯.৮৬ শতাংশ। পেরুর জাতীয় নির্বাচন জুরি আগামী ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করবে।

ফুজিমোরি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ‘আমরা পেরুর সব মানুষের জন্য শৃঙ্খলা ও আশার নতুন পথে এগিয়ে যাচ্ছি।’ তিনি নির্বাচিত হলে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

কেইকো ফুজিমোরি প্রয়াত সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির কন্যা। মানবাধিকার লঙ্ঘনের দায়ে আলবার্তো ফুজিমোরি কারাদণ্ড ভোগ করেছিলেন।

অন্যদিকে রবার্তো সানচেজ অভিযোগ করেছেন, নির্বাচনে অনিয়ম ও জালিয়াতি হয়েছে। যদিও তিনি এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তিনি ভোট রক্ষার দাবিতে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন এবং ফলাফলের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন।

আনুষ্ঠানিক ফল ঘোষণার পরও পেরুর দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা সহজে কাটবে না। গত এক দশকে দেশটিতে ৯ জন প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন, যাদের অনেকেই মেয়াদ শেষ হওয়ার আগেই পদচ্যুত বা অপসারিত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১০

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১১

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১২

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

১৩

ঘুষ না দেওয়ায় ভাতার টাকা ফেরত! স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৪

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই থানায় অভিযোগ দিল এনসিপি

১৫

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

১৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

১৭

ছয় মাসে সীমান্ত থেকে ১ হাজার ৯৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

১৮

এনসিপি-জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা

১৯

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সড়কে অবস্থান

২০