অনলাইন ডেস্ক
১ অগাস্ট ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’: ইশরাক হোসেন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’: ইশরাক হোসেন

জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি দাবি করেন, দলীয় নেতাকর্মীদের উৎসাহিত রাখতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়া হচ্ছে, যা তিনি ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত একটি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক চর্চার পরিবর্তে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার দিকে এগিয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার এবং ব্যক্তি-নির্ভর নেতৃত্বের ওপর নির্ভর করেই দলটি দীর্ঘদিন ক্ষমতায় ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের আগেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পরিবারের অনেক সদস্য দেশ ছেড়ে চলে যান। এতে তাদের রাজনৈতিক অবস্থান ও ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের দৃশ্যমান রাজনৈতিক কার্যক্রম কমে গেলেও তাদের সমর্থক ও সহযোগীদের একটি অংশ এখনো প্রশাসন, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় রয়েছে। তবে জুলাইয়ের ঘটনাপ্রবাহের পর দলটির পুনর্বাসনের সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন নয়, বরং বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সব গণতান্ত্রিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি-এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের ঘটনা নয়; এটি ছিল দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের বহিঃপ্রকাশ। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি পারস্পরিক বিরোধ এড়িয়ে গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

‘জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’— শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় গণবিশ্ববিদ্যালয়কে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আরিফুজ্জামান মামুন, মাইদুর রহমান রুবেল এবং জাকির হোসেন লিটন। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ নিয়ে সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’: ইশরাক হোসেন

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

১০

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

১১

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

১২

গবেষণায় উঠে এলো বাস্তবতা: ৪ কারণে নারীরা যৌ-ন পেশায় আসতে বাধ্য হন

১৩

বিশ্বকাপ বয়কটের পেছনের ইতিহাস: ফুটবলের বাইরে রাজনীতি ও প্রতিবাদের গল্প

১৪

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৫

ক্ষমা চাইলেন মোদিকে ‘বাজে কথা’ বলা তরুণী

১৬

মিয়ানমারে পাচারের আগেই ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

১৭

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

১৮

মধ্যস্বত্বভোগী ও সরবরাহ ব্যবস্থার জটিলতায় চড়া মাছ-মাংসের বাজার

১৯

টঙ্গীতে দুই শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

২০