চাঁদপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রথযাত্রা উৎসব উদযাপনে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে- পুলিশ সুপার মো. মিজানুর রহমান

রথযাত্রা উৎসব উদযাপনে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে- পুলিশ সুপার মো. মিজানুর রহমান

হিন্দুধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা-২০২৬ উৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে চাঁদপুরে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুলাই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, রথযাত্রা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎসব চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা সতর্ক থাকবে। এ ক্ষেত্রে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, চাঁদপুর সদর উপজেলার আহবায়ক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, ইসকনের অধ্যক্ষ প্রভু জগদানন্দ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সাংগঠনি সম্পাদক কার্তিক সরকার, সাংস্কৃতিক সম্পাদক মাধুরী সাহা, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন সাহা, হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজয় মজুমদার, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি নিখিল চন্দ্র , কচুয়া উপজেলা শাখার সভাপতি ফনি ভুষণ মজুমদার তাপু , ফরিদগঞ্জ উপজেলা শাখার আহবায়ক লিটন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ, সকল থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসব নির্বিঘ্ন করতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে দুই শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ

ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

আগস্টেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

প্রতারণা মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ, তবে এখনই মুক্তি নয়

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

১০

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

১১

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

১২

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

১৩

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

১৪

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

১৫

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

১৬

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

১৭

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

১৮

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১৯

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

২০