পঞ্চগড় প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর অধিনায়ক পর্যায়ের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্তে অবৈধ পুশইন বন্ধ, নিরীহ ও নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানো বন্ধ এবং চোরাচালান প্রতিরোধে দুই বাহিনীর সমন্বয় আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর মীরগড় বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৪০৯/২-এস সংলগ্ন গিরাগাঁও এলাকায়, বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির উদ্যোগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস। অপরদিকে বিএসএফের ৮০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অজয় কুমার সিংয়ের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

আলোচনায় সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উভয় পক্ষ সীমান্ত এলাকায় কোনো ধরনের পুশইন কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে মত প্রকাশ করে এবং এ ধরনের বিষয় রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করে।

বিজিবির পক্ষ থেকে সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে গুলি না চালানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া ক্ষতিগ্রস্ত না করা এবং চোরাচালান প্রতিরোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বিত তৎপরতা আরও জোরদারের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক সীমান্তে পারস্পরিক আস্থা বৃদ্ধি, সহযোগিতা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

১১

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

১৩

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১৪

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১৫

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১৬

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

১৭

ঘুষ না দেওয়ায় ভাতার টাকা ফেরত! স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৮

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই থানায় অভিযোগ দিল এনসিপি

১৯

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

২০