অনলাইন ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ

রাজধানীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র‌্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল, বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য আলামতসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়িতে পরিচালিত তল্লাশিতে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডারসদৃশ কাঁচামাল, উৎপাদন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন— মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) এবং সোনিয়া (৩০)।

র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির কাঁচামাল সংগ্রহ করে নিজেরাই মাদক উৎপাদন করতেন। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। এছাড়া গ্রেফতার আলমগীর ওরফে আন্ডের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদক-সংশ্লিষ্ট তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে র‌্যাবের অভিযান সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

উদ্ধার হওয়া আলামতসহ গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে দুই শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ

ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

আগস্টেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

প্রতারণা মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ, তবে এখনই মুক্তি নয়

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

১০

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

১১

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

১২

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

১৩

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

১৪

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

১৫

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

১৬

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

১৭

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

১৮

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১৯

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

২০