অনলাইন ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ৩:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাংক হিসাব খুলতে বিআইএন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি

ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে চলতি হিসাব বা স্বল্পমেয়াদি আমানত (এসটিডি) হিসাব খোলা, ঋণ গ্রহণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট চালু, ট্রেড লাইসেন্স নবায়নসহ বিভিন্ন সেবা নিতে এখন থেকে বাধ্যতামূলকভাবে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বা এর প্রমাণপত্র জমা দিতে হবে। অর্থ আইন-২০২৬ এর মাধ্যমে এ বিষয়ে ভ্যাট আইনে যুক্ত হওয়া নতুন বিধান কার্যকর করতে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

চিঠিতে বলা হয়, অর্থ আইন-২০২৬ এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৪-এ নতুন উপধারা সংযোজন করা হয়েছে। এর ফলে নির্ধারিত কয়েকটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিআইএন বা তার তালিকাভুক্তির প্রমাণপত্র উপস্থাপন আইনগতভাবে বাধ্যতামূলক হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব ও এসটিডি হিসাব খোলা ও পরিচালনা, ঋণ গ্রহণ, এমএফএসের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা, ট্রেড লাইসেন্স নবায়ন, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন, প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ এবং ব্যবসার উদ্দেশ্যে কেনা যানবাহনের নিবন্ধন করতে বিআইএন নম্বর দেখাতে হবে।
চিঠিতে নতুন বিধান দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যাংক, এনবিএফআই ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।
এনবিআর বলেছে, বর্তমানে যেসব ব্যবসাপ্রতিষ্ঠান এখনও বিআইএন নিবন্ধন করেনি, তাদেরও এসব সেবা গ্রহণের আগে দ্রুত বিআইএন নিবন্ধন সম্পন্ন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১০

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১১

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১২

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

১৩

ঘুষ না দেওয়ায় ভাতার টাকা ফেরত! স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৪

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই থানায় অভিযোগ দিল এনসিপি

১৫

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

১৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

১৭

ছয় মাসে সীমান্ত থেকে ১ হাজার ৯৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

১৮

এনসিপি-জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা

১৯

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সড়কে অবস্থান

২০