অনলাইন ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে দিনটি গভীর তাৎপর্যপূর্ণ। তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান এবং আহতদের সাহসিকতার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি বলেন, আন্দোলনে আহত অনেক তরুণ-তরুণী এখনো পঙ্গুত্ব ও শারীরিক যন্ত্রণা নিয়ে জীবনযাপন করছেন। একই সঙ্গে তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ও ত্যাগের প্রশংসা করেন।

বাণীতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলন। এই গণজাগরণ রাষ্ট্রের প্রকৃত শক্তির উৎস যে জনগণ—সেই সত্যকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে।

রাষ্ট্রপতি আরও বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের আত্মত্যাগ এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের প্রাণদানের ঘটনা গণঅভ্যুত্থানকে নতুন গতি দেয়। এরপর শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা একটি বৈষম্যহীন, মানবিক, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের অনুপ্রেরণা জোগায়। জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি জানান, জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের যথাযথ সম্মান, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে শহীদদের স্বপ্নের বাংলাদেশ—একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে দুই শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ

ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

আগস্টেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

প্রতারণা মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ, তবে এখনই মুক্তি নয়

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

১০

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

১১

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

১২

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

১৩

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

১৪

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

১৫

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

১৬

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

১৭

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

১৮

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১৯

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

২০