সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী, ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাত হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, ব্যবসায়িক সাফল্য এবং সামাজিক গ্রহণযোগ্যতার কারণে একটি স্বার্থান্বেষী মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে সরকারি বিধি-বিধান অনুসরণ করে ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করে আসছেন। টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে শুরু করে প্রকল্প বাস্তবায়ন পর্যন্ত তিনি আইন ও সরকারি নীতিমালা অনুসরণ করেন বলে তার ঘনিষ্ঠজনদের দাবি।
জানা গেছে, শৈশব থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেন শাহাদাত হোসেন। পরিশ্রম, দক্ষতা ও ব্যবসায়িক অভিজ্ঞতার মাধ্যমে তিনি সাজিন কনস্ট্রাকশন লিমিটেডকে একটি পরিচিত প্রতিষ্ঠানে পরিণত করেছেন।
ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক উদ্যোগেও তার সম্পৃক্ততার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় একজন সমাজসেবক হিসেবেও তিনি পরিচিতি পেয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পেশাগত কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক থাকায় সেটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে।
এলাকার কয়েকজন সচেতন নাগরিকের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও শাহাদাত হোসেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। তাদের মতে, তার এই সম্পৃক্ততা সমাজে তার গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষ অবস্থানের প্রতিফলন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশের দাবি, ভিত্তিহীন প্রচারণার মাধ্যমে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তারা তথ্য যাচাই ছাড়া কোনো ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন