অনলাইন ডেস্ক
২১ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগ, চালকের পর হেলপার গ্রেপ্তার

চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগ, চালকের পর হেলপার গ্রেপ্তার

আশুলিয়ায় গভীর রাতে চলন্ত বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে চালকের পর এবার ইতিহাস পরিবহনের আলোচিত হেলপার কাওছার হোসেন সানজিদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার এক সপ্তাহ পর সোমবার (২০ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তি সহায়তায় তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ১২ জুলাই নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে রাতে চন্দ্রা চৌরাস্তায় নেমে সাভারগামী ইতিহাস পরিবহনের বাসে ওঠেন ওই ভুক্তভোগী নারী পোশাক শ্রমিক।

জানা গেছে, বাসটি আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর অন্য সব যাত্রী নেমে গেলে চালক ও হেলপার আর কোনো যাত্রী বাসে উঠতে দেননি। এতে ওই নারী আতঙ্কিত হয়ে বাস থামিয়ে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু চালক বাস থামানোর পরিবর্তে আরো দ্রুতগতিতে বাস চালাতে থাকেন।

ঘটনার সময় আটক হেলপার সানজিদ বাসটি চালাচ্ছিলেন। এক পর্যায়ে ভুক্তভোগী চলন্ত বাস থেকে লাফ দিয়ে নিচে পরে আত্মরক্ষা করেন এবং মারাত্মক আহত হন।
আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন পিপিএম জানান, হেলপার কাওছার হোসেন সানজিদ (২৫) গাজীপুর জেলার বাসন থানার শাহ আলম বাড়ি এলাকায় পালিয়ে গিয়ে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির চালক হিসেবে চাকরি নিয়েছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, এর আগে ধর্ষণচেষ্টায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাস জব্দসহ ও চালক আজিজুল শিকদার ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১০

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১১

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১২

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

১৩

ঘুষ না দেওয়ায় ভাতার টাকা ফেরত! স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৪

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই থানায় অভিযোগ দিল এনসিপি

১৫

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

১৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

১৭

ছয় মাসে সীমান্ত থেকে ১ হাজার ৯৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

১৮

এনসিপি-জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা

১৯

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সড়কে অবস্থান

২০