নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে আত্মপ্রকাশ ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’

মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে আত্মপ্রকাশ ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’

নিজস্ব প্রতিবেদক: মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’। দেশজুড়ে স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নির্বাচিত হয়েছেন সূর্য আহমেদ মিঠুন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান সম্রাট

২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. বশির আহমেদ, সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন মাসুম, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ মুন্সি, অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আরিফ খান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম খোকন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. মাসুদ শেখ, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক ঈশা মোহাম্মদ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আলাউদ্দিন সাজু, মহিলা বিষয়ক সম্পাদক লিজা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক তানজিনা আক্তার লিপি, ক্রীড়া ও সাহিত্যবিষয়ক সম্পাদক সবুজ রয়, শিক্ষা ও পরিবেশবিষয়ক সম্পাদক মোক্তার হোসেন এবং আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল (রাসেল খান)

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ভূইয়া কাজল, পাভেল পাঠান, মো. সাইফুল ইসলাম ও সমুদ্র আহমেদ রিপন

প্রাথমিক সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

শুক্রবার (২৪ জুলাই) সংগঠনের প্রথম প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়। এতে উপদেষ্টা সানোয়ার খান, সভাপতি সূর্য আহমেদ মিঠুন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সম্রাটসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং দেশব্যাপী মানবিক উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

রক্তদান থেকে দুর্যোগে সহায়তা—বহুমুখী পরিকল্পনা

সংগঠন সূত্র জানায়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে তাদের মূল লক্ষ্য। এর অংশ হিসেবে—

  • স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহ,
  • জরুরি রোগী সেবা সমন্বয়,
  • দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের সহায়তা,
  • শিক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম,
  • সামাজিক সচেতনতা বৃদ্ধি,
  • দুর্যোগকালীন ত্রাণ ও মানবিক সহায়তা

নিয়মিত পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

যা বললেন নেতারা

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট বলেন, “বাংলাদেশ মানববন্ধু সংগঠন সম্পূর্ণ মানবসেবামূলক একটি সংগঠন। তরুণদের সম্পৃক্ত করে দেশব্যাপী ইতিবাচক সামাজিক পরিবর্তনে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”

প্রতিষ্ঠাতা ও সভাপতি সূর্য আহমেদ মিঠুন বলেন, “মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। মানুষের কল্যাণই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”

শিগগিরই উদ্বোধনী অনুষ্ঠান

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই রাজধানীর একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ নিয়ে সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’: ইশরাক হোসেন

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

১০

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

১১

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

১২

গবেষণায় উঠে এলো বাস্তবতা: ৪ কারণে নারীরা যৌ-ন পেশায় আসতে বাধ্য হন

১৩

বিশ্বকাপ বয়কটের পেছনের ইতিহাস: ফুটবলের বাইরে রাজনীতি ও প্রতিবাদের গল্প

১৪

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৫

ক্ষমা চাইলেন মোদিকে ‘বাজে কথা’ বলা তরুণী

১৬

মিয়ানমারে পাচারের আগেই ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

১৭

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

১৮

মধ্যস্বত্বভোগী ও সরবরাহ ব্যবস্থার জটিলতায় চড়া মাছ-মাংসের বাজার

১৯

টঙ্গীতে দুই শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

২০