Janomukti News
২ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী আটক, দেশে ফেরত ১২ হাজার ৬১৩ জন

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী আটক, দেশে ফেরত ১২ হাজার ৬১৩ জন

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জনকে আটক করা হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৯৭ জন রয়েছেন।

এ ছাড়া বৈধ অনুমতি ছাড়া সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৩ জন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা সহযোগিতা দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৭ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে মোট ৩০ হাজার ৬৭৯ জন বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করতে পাঠানো হয়েছে।

এ ছাড়া ৫ হাজার ৪২৪ জনের দেশে ফেরার আগে প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন কার্যকর করতে দেশজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

১

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

২

পুলিশের বর্ণনায় রংপুরের একই পরিবারের ৪ হত্যাকাণ্ড

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০