গাইবান্ধার ফুলছড়ি সরকারি কলেজে একটি রুমে ২০২৫ ও ২০২৬ সালের আজ প্রথম দিনে বাংলা প্রশ্ন দিয়ে পরিক্ষা নেয়া হয়েছে৷ এঘটনায় পরিক্ষার্থীরা হতাশায় থাকলেও কলেজ কতৃপক্ষ ও শিক্ষকরা আশ্বাস দিচ্ছেন যে সমস্যা নেই ৷ অধ্যক্ষ প্র্রফেসর আসাদুল ইসলাম সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বোডের সাথে কথা হয়েছে। দুই সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দিলেও শিক্ষাথীদের কোন সমস্যা হবেনা। কারন পরীক্ষা তো একই ,বাংলা পরীক্ষা। শুধু প্রশ্নপত্রে দুই সাল দেয়া হয়েছে। একটি ভুল হলেও বোড তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
পরিক্ষার্থীদের অভিযোগ, এইচএসসি সেন্টার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ, পরীক্ষকরা দায়িত্বহীনতার পরিচয় দিয়ে বলেছেন আজ ১ হলের শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্ন ২০২৬ এর না দিয়ে কেনো তাদেরকে ২০২৫ সালের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়া হলো । পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বুঝতে পারলে কলেজ কতৃপক্ষের এ বিষয়ে অধ্যক্ষর সাথে কথা বললে তিনি বলেন কোনো সমস্যা হবে না।
মন্তব্য করুন