Janomukti News
৬ জুলাই ২০২৬, ৫:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি ও ওসির স্বাক্ষর নকল করে চাঁদাবাজি, গ্রেফতার ১

মপি ও ওসির স্বাক্ষর নকল করে চাঁদাবাজি, গ্রেফতার ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও কোনাবাড়ী থানার ওসির স্বাক্ষর নকল করে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশনের নামে ভুয়া অনুমতিপত্র বানিয়ে চাঁদাবাজি করার সময় আ. মমিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার সফিপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় শ্রমিক নেতা মাসুদ বাদী হয়ে মমিনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আ. মমিন নিজেকে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন, কোনাবাড়ী থানা শাখার চেয়ারম্যান হিসেবে পরিচয় দিতেন। তার কাছে পাওয়া একটি অনুমতিপত্রে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য, কোনাবাড়ী থানার ওসি এবং কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যানের নাম ও স্বাক্ষর জাল করা একটি লিফলেট পাওয়া গেছে।

অনুমতিপত্রে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার নামে সড়ক, বাজার ও বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী কাজের কথা বলা হলেও, এই কাগজ ব্যবহার করে তিনি বিভিন্নস্থানে অটোরিকশা চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। রোববারও (৫ জুলাই) উপজেলার সফিপুর এলাকায় ওই অনুমতিপত্র দিয়ে চাঁদাবাজি করছিলেন মমিন। বিষয়টি সন্দেহ হলে কাগজপত্র যাচাই করে দেখা যায় স্বাক্ষরগুলো জাল। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, তিনি বলতেন প্রশাসনের অনুমতি আছে। চাঁদা না দিলে গাড়ি আটক করবে, মামলা দেবে। ভয়ে অনেকেই টাকা দিয়েছে।

কালিয়াকৈর থানার ওসি বলেন, কোনাবাড়ী থানার ওসি এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্যের স্বাক্ষর নকল করে অটোরিকশা থেকে চাঁদাবাজির সময় স্থানীয় জনতা মমিন নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

১১

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

১৩

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১৪

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১৫

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১৬

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

১৭

ঘুষ না দেওয়ায় ভাতার টাকা ফেরত! স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৮

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই থানায় অভিযোগ দিল এনসিপি

১৯

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

২০