আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ফিরছেন ফিলিস্তিনিরা

রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ফিরছেন ফিলিস্তিনিরা

মিশরের রাফাহ সীমান্ত দিয়ে একটি ফিলিস্তিনিদের দল নিজ ভূমি গাজায় ফিরে গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। দীর্ঘ আড়াই বছর পর্যন্ত বিচ্ছিন্ন থাকার পর এই পুনর্মিলন ছিল আবেগঘন।

ফিলিস্তিনিরা বাসে করে সীমান্তে পৌঁছালে স্বজনরা সঙ্গীত, ফুল এবং অশ্রুসিক্ত আলিঙ্গনের মাধ্যমে তাদের স্বাগত জানান।

মিশর সরকার এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ফেরার আগে যাত্রীদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। এ সময় মিশরের রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের মধ্যে ‘রিটার্ন কিট’ বিতরণ করছেন এবং শিশুদের মানসিক সহায়তা দিচ্ছেন।

রাফাহ সীমান্তের মিশরীয় অংশে অবস্থানরত রেড ক্রিসেন্টের দলগুলো শীতের পোশাক ও স্বাস্থ্যবিধি-সংক্রান্ত সামগ্রী বিতরণ করছে এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনেও সহায়তা করছে।

অন্যদিকে, চিকিৎসার জন্য নতুন করে আহত ও অসুস্থ ফিলিস্তিনিদের একটি দলকে গ্রহণের প্রস্তুতিও নিচ্ছে মিসর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সীমান্তে একটি মেডিকেল পয়েন্ট স্থাপন করেছে, যেখানে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (ট্রায়াজ) শেষে অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে।

ফিরে যাওয়া ব্যক্তিদের মধ্যে যুদ্ধের সময় আহত হয়ে মিশরে চিকিৎসাধীন থাকা ষাটোর্ধ্ব এক নারীও ছিলেন। তিনি বলেছেন, ‘আজ আমি ভীষণ আনন্দিত। আড়াই বছর ধরে আমরা তাদের দেখিনি। আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন, শেষ পর্যন্ত আমাদের গন্তব্য গাজাই।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

আগস্টেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

প্রতারণা মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ, তবে এখনই মুক্তি নয়

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

১০

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

১১

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

১২

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

১৩

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

১৪

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

১৫

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১৬

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

১৭

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

১৮

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

২০