কক্সবাজার প্রতিনিধি:
১২ জুলাই ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিয়ানমার থেকে ফেরার পথে ১২ লাখ টাকার বেশি নগদসহ দুইজন আটক, পাচারের কথা স্বীকার

মিয়ানমার থেকে ফেরার পথে ১২ লাখ টাকার বেশি নগদসহ দুইজন আটক, পাচারের কথা স্বীকার

মিয়ানমারে বাংলাদেশি পণ্য পাচার করে দেশে ফেরার সময় ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা নগদ অর্থসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সীমান্ত দিয়ে সার ও ভোজ্যতেল পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল গ্রামের বাসিন্দা মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) এবং লোকমান হাকিম (২৯)।

রোববার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, দুপুরে উখিয়ার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ফারির বিলের গুইল্লাখালী এলাকায় দুই ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের থামিয়ে তল্লাশি চালানো হলে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, বাংলাদেশ থেকে সার ও ভোজ্যতেল মিয়ানমারে পাচার করে ওই অর্থ নিয়ে দেশে ফিরছিলেন। পরে আরও তল্লাশি চালানো হলেও তাদের কাছ থেকে অন্য কোনো অবৈধ পণ্য উদ্ধার হয়নি।

বিজিবি জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তি বা চক্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

৫০০ টাকার বকশিশ নিয়ে বিরোধ, বিয়ের আসরেই সংঘর্ষ

ইরান যুদ্ধ নিয়ে সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’: ইশরাক হোসেন

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

১০

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

১১

ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

১২

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

১৩

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

১৪

গবেষণায় উঠে এলো বাস্তবতা: ৪ কারণে নারীরা যৌ-ন পেশায় আসতে বাধ্য হন

১৫

বিশ্বকাপ বয়কটের পেছনের ইতিহাস: ফুটবলের বাইরে রাজনীতি ও প্রতিবাদের গল্প

১৬

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৭

ক্ষমা চাইলেন মোদিকে ‘বাজে কথা’ বলা তরুণী

১৮

মিয়ানমারে পাচারের আগেই ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

১৯

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

২০