অনলাইন ডেস্ক
১ অগাস্ট ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

বিয়ের পর ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছিলেন ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। চলতি বছরেই অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ককটেল ২। সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও নতুন একাধিক প্রকল্পের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে সেই ব্যস্ততার মাঝেই শুটিং সেটে গুরুতর চোট পেয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাণাবলী ও মাইসা— এই দুই সিনেমার শুটিং চলাকালে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিতম্বে গুরুতর আঘাত পান রাশমিকা। দুই সিনেমাতেই একাধিক লড়াই ও নাচের দৃশ্য রয়েছে। এমনই একটি দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আঘাতের ফলে নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু (মাসল টিয়ার) পুরোপুরি ছিঁড়ে গেছে। চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তাই একজন অভিনেত্রীর এমন গুরুতর আঘাত চিকিৎসকদেরও বিস্মিত করেছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে রাশমিকাকে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। ঐতিহ্যবাহী সাজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর হায়দরাবাদে আয়োজন করা হয় প্রীতিভোজ, যেখানে দক্ষিণী চলচ্চিত্র ও বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন।

বিয়ের পর প্রথমবারের মতো বিজয়ের সঙ্গে রাণাবলী সিনেমায় অভিনয় করছেন রাশমিকা। এর আগে অর্জুন রেড্ডি, ডিয়ার কমরেড এবং গীত গোবিন্দম সিনেমায় তাঁদের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

এটি অবশ্য শুটিংয়ে রাশমিকার প্রথম দুর্ঘটনা নয়। এর আগে ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ের সময়ও তিনি পায়ে আঘাত পেয়েছিলেন। সেই সিনেমাতে তার সহশিল্পী ছিলেন বলিউড অভিনেতা সালমান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

১

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

২

পুলিশের বর্ণনায় রংপুরের একই পরিবারের ৪ হত্যাকাণ্ড

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০