খেলা ডেস্ক
১২ জুলাই ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, সেমিফাইনালে এগিয়ে কাকে দেখছে অপ্টা সুপারকম্পিউটার?

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, সেমিফাইনালে এগিয়ে কাকে দেখছে অপ্টা সুপারকম্পিউটার?

বিশ্বকাপ ফুটবল এখন শেষ চার দলের লড়াইয়ে। শিরোপার স্বপ্ন বুকে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল। ফুটবলপ্রেমীদের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মহারণ। তবে এই হাইভোল্টেজ ম্যাচে কাকে এগিয়ে রাখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ?

বিশ্ব ফুটবলের জনপ্রিয় পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা সুপারকম্পিউটার সেমিফাইনাল ম্যাচ নিয়ে তাদের পূর্বাভাস প্রকাশ করেছে। সেই বিশ্লেষণে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার বিপক্ষে খুব সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

অপ্টার হিসাব অনুযায়ী, ফাইনালে ওঠার সম্ভাবনা ইংল্যান্ডের ৫০.৯৬ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.০৪ শতাংশ। অর্থাৎ দুই দলের মধ্যে পার্থক্য খুবই সামান্য হলেও পরিসংখ্যানের বিচারে এগিয়ে রয়েছে হ্যারি কেইনের দল।

সেমিফাইনালের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনার ক্ষেত্রেও ইংল্যান্ডকে এগিয়ে রেখেছে সুপারকম্পিউটার। অপ্টার তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮.৯ শতাংশ, আর আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩৪.১ শতাংশ। অন্যদিকে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৭ শতাংশ।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে। অন্যদিকে দীর্ঘদিনের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। ফলে দুই দলের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি যে টানটান উত্তেজনায় ভরপুর হবে, তা বলাই যায়।

শুধু সেমিফাইনাল নয়, পুরো টুর্নামেন্টের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়েও পূর্বাভাস দিয়েছে অপ্টা। তাদের বিশ্লেষণে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ।

তবে ফুটবল এমন একটি খেলা, যেখানে পরিসংখ্যান সবসময় শেষ কথা বলে না। অতীতেও বহুবার সুপারকম্পিউটারের পূর্বাভাস ভুল প্রমাণ করে মাঠের পারফরম্যান্সে ইতিহাস গড়েছে দলগুলো। তাই আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণে শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১০

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

১১

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

১২

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

১৪

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

১৫

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

১৬

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১৭

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১৮

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১৯

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

২০