স্টাফ রিপোর্টার
১২ জুলাই ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের ৫ জেলা ছাড়া সারাদেশে যথারীতি এইচএসসি পরীক্ষা, স্থগিত কেবল বন্যাকবলিত এলাকায়

চট্টগ্রামের ৫ জেলা ছাড়া সারাদেশে যথারীতি এইচএসসি পরীক্ষা, স্থগিত কেবল বন্যাকবলিত এলাকায়

টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত জানিয়েছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা যথারীতি চলবে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার বাইরে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের নির্ধারিত সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময়ে এসব পরীক্ষার নতুন সূচি জানিয়ে দেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান (প্রথম পত্র), হিসাববিজ্ঞান (প্রথম পত্র) এবং যুক্তিবিদ্যা (প্রথম পত্র) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া চলতি সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবারও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা রয়েছে।

এর আগে টানা ভারী বর্ষণ ও বন্যার কারণে শনিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে সোমবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেসব এলাকায় স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে সেখানে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

১১

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

১৩

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১৪

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১৫

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১৬

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

১৭

ঘুষ না দেওয়ায় ভাতার টাকা ফেরত! স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৮

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই থানায় অভিযোগ দিল এনসিপি

১৯

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

২০