চট্টগ্রাম প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার বহুল আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।

সোমবার (১৩ জুলাই) র‍্যাব-৭ চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. শামীম (৩৫), মো. সাজ্জাদ আলম শুভ (৩২), মারুফ (২৭) এবং সুমন (৩০)

পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হামলার অভিযোগ

র‍্যাব জানায়, গত ২৩ জুন সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে পাহাড়তলীর আব্দুপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় ইলেকট্রিক মিস্ত্রি মো. রিফাতকে কৌশলে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়।

পরে দক্ষিণ কাট্টলীর আব্দুল সুফী চৌধুরী গ্যারেজসংলগ্ন তিন রাস্তার মোড়ে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলার সময় প্রধান আসামি শামীম ধারালো অস্ত্র দিয়ে রিফাতের বাম পায়ের হাঁটুর ওপর আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় অভিযান

ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তের ধারাবাহিকতায় র‍্যাব-৭ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (১২ জুলাই) দুপুরে সীতাকুণ্ড উপজেলার জলিল টেক্সটাইল বাজার এলাকা থেকে প্রধান আসামি শামীম ও সাজ্জাদ আলম শুভকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকা থেকে মারুফ এবং হালিশহর থানার মাইজপাড়া এলাকা থেকে সুমনকে আটক করা হয়।

র‍্যাবের বক্তব্য

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

আগস্টেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

প্রতারণা মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ, তবে এখনই মুক্তি নয়

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

১০

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

১১

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

১২

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

১৩

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

১৪

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

১৫

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১৬

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

১৭

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

১৮

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

২০