বিনোদন ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাটারির টাকা আত্মসাত, আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ববি

ব্যাটারির টাকা আত্মসাত, আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ববি

গুলশান থানার প্রতারণা মামলায় আত্মসমর্পণ; এক হাজার টাকা মুচলেকায় জামিন। ছবি: আশিকুজ্জামান।
ব্যাটারি সরবরাহের অর্থ পরিশোধ না করে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। শুনানি শেষে আদালত তাকে এক হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ববি। তার পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া।

শুনানি শেষে আদালত পরবর্তী কার্যক্রম পর্যন্ত তাকে এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, গত ১২ জুলাই রাজধানীর গুলশান থানায় ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদী আলম প্রিন্স বাদী হয়ে মামলাটি করেন। এতে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিসহ চারজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন কর্মকর্তা সোহেল রানা।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১২ নভেম্বর আবুল বাশার তার প্রতিষ্ঠানের জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ জানান। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০ নভেম্বর গুলশানে বিটিএলের কার্যালয়ে পাঁচটি ৬৪ ভোল্ট, ১৭০ অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সরবরাহ করা হয়। সরবরাহ করা ব্যাটারিগুলোর মোট মূল্য ছিল ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।

এজাহারে উল্লেখ করা হয়, ব্যাটারির মূল্য নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও আসামিরা তা করেননি। বরং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। পরে চলতি বছরের ১১ জানুয়ারি পাওনা টাকা চাইতে প্রতিষ্ঠানের কার্যালয়ে গেলে বাদীকে টাকা দেওয়া হবে না বলে জানানো হয়। এ সময় তাকে ভয়ভীতি প্রদর্শন করে অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

মামলার বাদীর দাবি, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণা করেছেন। এ অভিযোগের ভিত্তিতেই গুলশান থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

১

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

২

পুলিশের বর্ণনায় রংপুরের একই পরিবারের ৪ হত্যাকাণ্ড

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০