অনলাইন ডেস্ক
১৩ অগাস্ট ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু আজ

জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু আজ

জামিন প্রক্রিয়া আরো দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে দেশের আরো ১২টি জেলায় ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু করছে সরকার।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

জেলাগুলো হলো টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর। আশা করা হচ্ছে, এই কার্যক্রমের ফলে বিচারিক বিলম্ব ও পদ্ধতিগত জটিলতা আরো কমবে এবং আদালত, আইনজীবী ও বিচারপ্রার্থীদের কাজের চাপ লাঘব হবে বলে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, ‘বিচারব্যবস্থার আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে প্রচলিত বেইল বন্ড বা জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগটি বিচারপ্রার্থী, কারা কর্তৃপক্ষ ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও অর্থ সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে দেশের ১৬টি জেলায় তিনটি ধাপে এই ব্যবস্থা চালু করা হয়।’
আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. আজিজুল হক বলেন, আগে জামিননামা (বেইল বন্ড) সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত ১৩টি ম্যানুয়াল বা কায়িক ধাপ পার হতে হতো। ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থার ফলে এখন মাত্র তিনটি প্রধান ধাপেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, যা জামিন সংক্রান্ত কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করেছে।

জামিন প্রক্রিয়ায় দীর্ঘদিনের বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের লক্ষ্যে সর্বপ্রথম ২০২৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে এই ব্যবস্থা চালু করা হয়েছিল।

দ্বিতীয় ধাপে, ২০২৬ সালের ২১ জানুয়ারি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এটি চালু করা হয়। তৃতীয় ধাপে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় এই ব্যবস্থাটি চালু করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

৫ জেলায় বৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত জারি

জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু আজ

মালয়েশিয়ায় ২ দিনের অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

দুদক অভিযোগ থেকে ছাড় দিলেও সিআইডির অনুসন্ধানে সেই মোয়াজ্জেম

ব্যবহারিক পরীক্ষার নামে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ, বোর্ডের নির্দেশনা মানছে না সামসুল হক খান কলেজ

দেশজুড়ে লোডশেডিং: হামলার ভয়ে পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল!

৩০০ কোটি টাকার সম্পদের অভিযোগ, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে দুদকের তলব

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরু নিয়ে যা জানা গেল

১০

মধ্যরাতে নারীসহ পাসপোর্ট কর্মকর্তাকে হেফাজতে নিল পুলিশ

১১

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি প্রসিকিউশনের

১২

তীব্র গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিং, রংপুরে বেড়েছে হাতপাখার চাহিদা

১৩

পিআইওর বাসা থেকে বন্যাকবলিতদের জন্য আসা বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

১৪

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৫

নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন

১৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ‘ভাগ্নি-জামাই’ সিন্ডিকেটের অভিযোগ, প্রশ্নে পদায়ন ও কেনাকাটা

১৭

ভারত-আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত, ফিকে বাংলাদেশ সফরের আশা

১৮

রেস্তোরাঁয় ‘গোপন বৈঠক’ : আ. লীগের ৬ নেতাকর্মী রিমান্ড শেষে কারাগারে

১৯

মানিকগঞ্জে জবির শিক্ষার্থীবাহী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫

২০