কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ৫:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহেদুল হত্যাকাণ্ড: তিন সন্দেহভাজন আটক, তদন্তে নতুন তথ্য

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহেদুল হত্যাকাণ্ড: তিন সন্দেহভাজন আটক, তদন্তে নতুন তথ্য

 কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে জেলা পুলিশ। প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিরা পেশাদার অপরাধী চক্রের সদস্য হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিজ বাসভবনের সামনে পৌঁছানোর পর জাহেদুল আলম জাহাঙ্গীর ও তার সঙ্গে থাকা হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক তিনজন হলেন বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতানের ছেলে হেলাল এবং মহিউদ্দিন ও জাকির। বর্তমানে তাদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও আটকের নির্দেশ দেন। এরপর জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা ঢাকাভিত্তিক একটি পেশাদার অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন। তবে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্তাধীন এবং বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “অপরাধী যেই হোক, কাউকে আইনের বাইরে রাখা হবে না। এ হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

১১

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

১৩

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১৪

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১৫

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১৬

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

১৭

ঘুষ না দেওয়ায় ভাতার টাকা ফেরত! স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৮

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই থানায় অভিযোগ দিল এনসিপি

১৯

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

২০