
রাজধানীর মিরপুর এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দিনভর পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আলিফ হাসান (১৯), মো. রহিত (১৯), মো. নিরব হোসেন (১৮), নাইম খান (৩১), মো. তামিম ইকবাল (২১), আবু হুরায়রা (২৮), মো. মোজাম্মেল হোসেন (৪১), সাব্বির পাঠান (২০), মো. শাওন (২০), ইনান হাসান তনায় (২০), মাহফুজ (২৯), মো. ইশাদ (১৯), মো. রাসেল শেখ (২০), মো. হালিম মাহমুদ (৩৪), মো. সাদ্দাম হোসেন (৩৭), মো. জুয়েল (২৭), মো. আ. রহিম (২৭), মো. সাগর (২৪), নাইম খান (২৬), ফাহিম নুর নিশাত (২০), মো. মিলন (২৮), মো. জয়নাল (২৮), মো. শান্ত (৩২), শেখ রোহান ফারদিন (১৯) এবং দানিয়েল মন্ডল (২৮)।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানা পুলিশ জানায়, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন