গাজীপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গীতে কাউন্সিলর প্রার্থীর স্ত্রী ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার, স্বামী পলাতক

টঙ্গীতে কাউন্সিলর প্রার্থীর স্ত্রী ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার, স্বামী পলাতক

 গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচারণা চালানো আব্দুল খালেকের স্ত্রী মাকসুদা আক্তার টুনিকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, মাদক ও চাঁদাবাজির একাধিক মামলার আসামি আব্দুল খালেক বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর আমতলী কেরানীরটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাকসুদা আক্তার টুনির কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তার মাকসুদা আক্তার টুনি টঙ্গীর আমতলী কেরানীরটেক এলাকার বাসিন্দা এবং কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেকের স্ত্রী।

পুলিশের দাবি, আব্দুল খালেকের বিরুদ্ধেও মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। মামলার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এদিকে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আব্দুল খালেক নিজেকে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণাও চালিয়ে আসছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও তাকে সক্রিয় পাওয়া যায়নি।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন জানান, উদ্ধার হওয়া গাঁজার ঘটনায় মাকসুদা আক্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি তার স্বামী আব্দুল খালেকও মাদক মামলার আসামি এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

আগস্টেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

প্রতারণা মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ, তবে এখনই মুক্তি নয়

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

১০

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

১১

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

১২

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

১৩

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

১৪

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

১৫

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১৬

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

১৭

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

১৮

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

২০