নড়াইল প্রতিনিধি:
২১ জুলাই ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে শি-শু ধ-র্ষ-ণের পর হ-ত্যা-র ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার মাত্র আট ঘণ্টার মধ্যেই অভিযুক্ত রবিউল ইসলাম (৩০)কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) রাত ১২টার দিকে নিহত শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে অভিযুক্ত রবিউল ইসলামকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

এরপর একটি সাদা রঙের মাইক্রোবাসে করে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার সময় নড়াইল বাস টার্মিনাল এলাকায় আগে থেকেই অবস্থান নেওয়া ছাত্র-জনতা ও সাধারণ মানুষ গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শিশু জান্নাতুলের ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

মহাসড়ক অবরোধের ফলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরে কড়া পুলিশি নিরাপত্তায় অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় প্রবল বৃষ্টির মধ্যেও আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক ছাত্র-জনতা ও সাধারণ মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন। তাদের দাবি, শিশু জান্নাতুলের ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব বা গড়িমসি মেনে নেওয়া হবে না বলেও তারা জানান।

দুপুর ১২টার দিকে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১০

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

১১

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

১২

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

১৪

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

১৫

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

১৬

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১৭

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১৮

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১৯

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

২০