বাবুগঞ্জ প্রতিনিধি:
২১ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৬ বছর পর অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৬ বছর পর অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

দীর্ঘ ১৬ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. আরিফ হোসেন (৪৪)। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে শনিবার (১৮ জুলাই) রাতে খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে র‍্যাব-৬, এর সহায়তায় তাকে গ্রেপ্তার করে বাবুগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল হাই আকনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় বিচার শেষে ২০১০ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে অস্ত্র আইনের ১৯-ক ধারায় সাজা প্রদান করেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সম্ভব না হওয়ায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

সম্প্রতি আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাবুগঞ্জ থানায় পৌঁছালে থানার ওসি মিজানুর রহমান হাওলাদার আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। নির্দেশনা পাওয়ার পর এএসআই ইভেন মাহাদী তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আরিফ হোসেন দীর্ঘদিন ধরে খুলনার খালিশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। নিশ্চিত তথ্যের ভিত্তিতে এএসআই ইভেন মাহাদীর নেতৃত্বে পরিচালিত অভিযানে র‍্যাব-৬, খুলনার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে বাবুগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে যেখানেই তারা আত্মগোপনে থাকুক না কেন, আইনের আওতায় নিয়ে আসা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

১১

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

১৩

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১৪

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১৫

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১৬

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

১৭

ঘুষ না দেওয়ায় ভাতার টাকা ফেরত! স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৮

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই থানায় অভিযোগ দিল এনসিপি

১৯

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

২০