জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ পাতানো নির্বাচন দিত, বিএনপি নির্বাচনও দিতে চায় না। তারা তাদের লোক বসায়। দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না।
বুধবার (২২ জুলাই) রাতে লালমনিরহাটের কালীগঞ্জে এক পথসভা শেষে এ কথা বলেন তিনি।
আখতার হোসেন অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন এলাকায় নানা উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও তিস্তা মহাপরিকল্পনা বারবার উপেক্ষিত হয়েছে। ভোটের সময় রাজনৈতিক দলগুলো তিস্তা মহাপরিকল্পনার প্রতিশ্রুতি দিলেও ভোট শেষ হলে তা বাস্তবায়নের উদ্যোগ আর দেখা যায় না।
তিনি আরও বলেন, অনেক জায়গায় অনেক প্রকল্প নেওয়া হয়; কিন্তু তিস্তা মহাপরিকল্পনার কথা মনে থাকে না। ভোট চাওয়ার সময় তিস্তা মহাপরিকল্পনার কথা মনে পড়ে, ভোট চলে যাওয়ার পরে আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় না।
পথসভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা এনসিপির সদস্য সচিব শাহ সুলতান মো. নাসির উদ্দীন নাহিদ। এতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
মন্তব্য করুন