পঞ্চগড় জেলা প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ডোবায় ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃ-ত্যু

পঞ্চগড়ে ডোবায় ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ী গ্রামে পানিতে ডুবে রায়হান (১ বছর ৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় খেলাধুলার সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পাশের একটি ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

নিহত রায়হান সদর উপজেলার ২ নম্বর হাফিজাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমবাড়ী গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, খেলতে খেলতেই শিশুটি সবার অজান্তে ডোবায় পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। একই সঙ্গে এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

১১

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

১৩

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১৪

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১৫

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১৬

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

১৭

ঘুষ না দেওয়ায় ভাতার টাকা ফেরত! স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৮

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই থানায় অভিযোগ দিল এনসিপি

১৯

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

২০