অনলাইন ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা সম্ভব: তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা সম্ভব: তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালে আইনের আওতায় আনা না গেলেও, দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর সংঘটিত কোনো অভিযোগের ক্ষেত্রে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে জনমনে কিছু বিভ্রান্তি রয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালে কোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন না। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষ হওয়ার পর যদি কোনো অনিয়ম বা অসদাচরণের অভিযোগ থাকে, সেক্ষেত্রে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, এ ব্যাখ্যা শুধু সদ্য সাবেক রাষ্ট্রপতির ক্ষেত্রে নয়, দেশের যে কোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন আদালতে অভিযোগ দাখিলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করে। কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে আদালতের শরণাপন্ন হতে পারেন। এ ধরনের মামলায় সরকার সবসময় পক্ষ হয়ে থাকে না এবং সরকার থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়; পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পেয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

তিনি আরও জানান, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি কক্সবাজারকে সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১০

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

১১

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

১২

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

১৪

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

১৫

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

১৬

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১৭

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১৮

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১৯

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

২০