অনলাইন ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকার সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই : ইরান

আমেরিকার সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই : ইরান

যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী মঙ্গলবারের (২৮ জুলাই) এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, ওমানের মধ্যস্থতায় আলোচনা ধাপে ধাপে এগোলেও আলোচনার শর্ত কী হবে, তা ওয়াশিংটনকে ঠিক করতে দিবে না তেহরান।

আল জাজিরাতে প্রচারিত এক সাক্ষাৎকারে ঘারিবাবাদী বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন ইচ্ছা সংঘাত সৃষ্টি করবে আর যখন ইচ্ছা কূটনীতির দোহাই দেবে—এমন আচরণ মেনে নেওয়া হবে না।’ তিনি বলেন, ’আমেরিকাকে যখন খুশি যুদ্ধ এবং যখন খুশি আলোচনায় বসার অভ্যাসে ছাড় দেওয়া উচিত নয়।’ তেহরানের দাবি, ওয়াশিংটনই সংঘাত থামানোর আবেদন জানিয়ে বার্তা পাঠিয়েছিল।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান বিনয়ের সাথে অনুরোধ করার পর যুক্তরাষ্ট্র সামরিক হামলা স্থগিত করেছে।

ট্রাম্পের এই মন্তব্যের জবাবেই ঘারিবাবাদী আমেরিকার আহ্বান জানানোর বিষয়টি তুলে ধরেন এবং স্পষ্ট করেন যে সংঘাতের অবসান চাইছে ওয়াশিংটনই। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিগত প্রায় পাঁচ মাস ধরে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এই জলপথ সচল রাখতে কিছু ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের উদ্যোগে যোগ দিতে পারে বলে গুঞ্জন চলছে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সামুদ্রিক বাণিজ্য পথ সুরক্ষিত রাখতে মধ্যপ্রাচ্যে ২০টিরও বেশি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়োজিত রয়েছে।

২৮ জুলাই পর্যন্ত সেন্টকম অন্তত ১৮টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে পাঠিয়েছে এবং বেশ কয়েকটি জাহাজে তল্লাশি চালিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে দুই শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ

ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

আগস্টেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

প্রতারণা মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ, তবে এখনই মুক্তি নয়

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

১০

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

১১

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

১২

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

১৩

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

১৪

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

১৫

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

১৬

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

১৭

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

১৮

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১৯

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

২০