অনলাইন ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

সব মামলায় জামিন লাভের পর কারামুক্তির অপেক্ষায় ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ। তবে মুক্তির আগেই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ২৮ জুলাই উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ কলিমউল্লাহকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য ৩০ জুলাই দিন ধার্য করেন। নির্ধারিত দিনে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ আবেদন সমর্থন করে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল রশীদ এর বিরোধিতা করেন।

শুনানিকালে আদালতের অনুমতি নিয়ে অধ্যাপক কলিমউল্লাহ বলেন, “আবু সাঈদ হত্যার প্রতিবাদ সবার আগে আমিই করেছি। তিনি আমার ছাত্র ছিলেন। আমি জুলাই আন্দোলনের বিরোধিতা করিনি, বরং এর প্রতিবাদের রেকর্ডও রয়েছে।”

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র সরণি এলাকায় আন্দোলনে অংশ নেওয়া মুস্তাঈন বিল্লাহ সাব্বির গুলিবিদ্ধ হন। অভিযোগে বলা হয়েছে, সশস্ত্র হামলায় তার বাঁ হাতের কনুইয়ে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে প্রথমে উত্তরা হাইকেয়ার জেনারেল হাসপাতাল এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ ভর্তি করেন।

এ ঘটনায় মুস্তাঈন বিল্লাহ সাব্বির বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলাতেই নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক উপাচার্যকে।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন অধ্যাপক কলিমউল্লাহ। ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তার মুক্তির প্রক্রিয়া চলছিল। তবে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশের ফলে আপাতত তার কারামুক্তি স্থগিত থাকল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

১

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

২

পুলিশের বর্ণনায় রংপুরের একই পরিবারের ৪ হত্যাকাণ্ড

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০