পঞ্চগড় প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা এ ঘটনাকে পরিকল্পিত অপপ্রচার উল্লেখ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে জেলার সচেতন সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।

দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এআই প্রযুক্তির মাধ্যমে প্রতিমন্ত্রীকে জড়িয়ে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সনাতন সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে।

সমাবেশে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, পঞ্চগড় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্যসচিব অন্যদা প্রসাদ রায়, দীপ্তি রানী ও কল্পনা রাণী।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও ভিডিও বাস্তব নয়; এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে বলে তাদের দাবি। এসব কনটেন্টের মাধ্যমে একজন জনপ্রতিনিধির সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় বলেন, এ ধরনের অপপ্রচার শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগজনক। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় বলেন, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি।

দীপ্তি রানী ও কল্পনা রাণীও একই দাবি জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এসবের মাধ্যমে সনাতন সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা পঞ্চগড় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। পরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এআই প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি ও সম্প্রদায়কে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের নিন্দা জানান। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

৫০০ টাকার বকশিশ নিয়ে বিরোধ, বিয়ের আসরেই সংঘর্ষ

ইরান যুদ্ধ নিয়ে সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’: ইশরাক হোসেন

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

১০

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

১১

ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

১২

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

১৩

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

১৪

গবেষণায় উঠে এলো বাস্তবতা: ৪ কারণে নারীরা যৌ-ন পেশায় আসতে বাধ্য হন

১৫

বিশ্বকাপ বয়কটের পেছনের ইতিহাস: ফুটবলের বাইরে রাজনীতি ও প্রতিবাদের গল্প

১৬

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৭

ক্ষমা চাইলেন মোদিকে ‘বাজে কথা’ বলা তরুণী

১৮

মিয়ানমারে পাচারের আগেই ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

১৯

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

২০