অনলাইন ডেস্ক
১৪ অগাস্ট ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে কৌশলে গায়েব করা হয়েছে ৪ কোটি ৩৮ লাখ টাকা। এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১০ আগস্ট এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় আজ বৃহস্পতিবার। এ ঘটনায় গত ১০ আগস্ট অগ্রণী ব্যাংক লালদীঘি পূর্ব করপোরেট শাখার জেনারেল ম্যানেজার বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন।

পুলিশ জানায়, ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন দীর্ঘ এক বছর ধরে ব্যাংকের ভল্টে নগদ টাকা রাখার সময় ১ হাজার টাকার বান্ডিলের ভেতর হিসেব মিলিয়ে ১০০ টাকার নোট ঢুকিয়ে রাখতেন। বিষয়টি ধরা পড়লে ৯ আগস্ট রাতে ব্যাংকের সহকর্মীরা তাদের পুলিশের কাছে সোপর্দ করে। পরদিন কোতোয়ালী থানায় মামলা দায়েরের পর দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলাটি তদন্ত করছে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন। ইকবাল হোসেন জানান, মামলায় এজাহারনামীয় দুই আসামি কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১০

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

১১

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা

১২

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

১৩

তানজিদের অনবদ্য ব্যাটিংয়ে মুগ্ধ অজি কিংবদন্তিরা

১৪

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

১৫

শাবিপ্রবিতে ‘বিকৃত কায়দায়’ র‌্যাগিং, তদন্তে কমিটি গঠন

১৬

মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা

১৭

পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল ৩ হাজার ৯৩৫ ইয়াবা, আটক ২পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল ৩ হাজার ৯৩৫ ইয়াবা, আটক ২

১৮

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, গৃহবধূকে হ/ত্যা/র অভিযোগে দেবরসহ গ্রেপ্তার ৩

১৯

এসএসসিতে শতভাগ ফেল, ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে

২০