খেলা ডেস্ক
১৪ অগাস্ট ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তানজিদের অনবদ্য ব্যাটিংয়ে মুগ্ধ অজি কিংবদন্তিরা

তানজিদের অনবদ্য ব্যাটিংয়ে মুগ্ধ অজি কিংবদন্তিরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট সেঞ্চুরি! তানজিদ হাসান তামিমের এই কীর্তি শুধু বাংলাদেশের স্কোরবোর্ডেই আলোড়ন তোলেনি, মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি রিকি পন্টিং ও মার্ক ওয়াহকেও। বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে তার ধৈর্য ও পরিণত ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন এ দুই গ্রেট।

ডারউইনে বাংলাদেশকে স্বপ্নের মতো একটি দিন এনে দিয়েছেন তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বাঘা বাঘা বোলিং আক্রমণের সামনে দাঁড়িয়ে খেলেছেন দারুণ এক শতকের ইনিংস। তার ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের পথে এগিয়েছে বাংলাদেশ।

তানজিদের এই ইনিংসের মাহাত্ম্য আরও বেশি। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে এর আগে কোনো ব্যাটার সেঞ্চুরি করতে পারেননি। সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।

অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজের দ্বিতীয় টেস্টেই এমন সাফল্য তাই নজর কেড়েছে দেশটির সাবেক তারকাদেরও। তানজিদের ব্যাটিং দেখে মুগ্ধ রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মনে করেন, ভিন্ন কন্ডিশনে এসে তানজিদ যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন, সেটিই তার ইনিংসটিকে বিশেষ করে তুলেছে।

পন্টিংয়ের মতে, বাংলাদেশের তুলনামূলক ধীর ও নিচু বাউন্সের উইকেটে বেড়ে ওঠা তানজিদের জন্য অস্ট্রেলিয়ার কন্ডিশন ছিল সম্পূর্ণ ভিন্ন। তারপরও তিনি যেভাবে ব্যাটিং করেছেন, তা প্রশংসার দাবিদার। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে, তাও মাত্র দ্বিতীয় টেস্টে; এর চেয়ে স্মরণীয় অভিজ্ঞতা আর কী হতে পারে, সেটিও মনে করিয়ে দিয়েছেন পন্টিং।

শুধু শতক পর্যন্ত পৌঁছানো নয়, ইনিংসের ধরনও পন্টিংকে মুগ্ধ করেছে। তানজিদের ব্যাটিংয়ে তিনি দেখেছেন ধৈর্য ও পরিস্থিতি অনুযায়ী খেলার অসাধারণ ক্ষমতা। ভালো বলকে সম্মান জানিয়ে রক্ষণাত্মক থাকা এবং সুযোগ পেলেই বাজে বলকে সীমানাছাড়া করার সহজাত ব্যাটিং বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন তিনি।

তানজিদের এই কীর্তিতে মুগ্ধ আরেক অজি কিংবদন্তি মার্ক ওয়াহও। ফক্স ক্রিকেটকে সাবেক এই ব্যাটার বলেছেন, ডারউইনে করা এই সেঞ্চুরি তানজিদের ক্যারিয়ারের এমন এক স্মৃতি হয়ে থাকবে, যা তিনি কখনো ভুলতে পারবেন না।

বিশ্বমানের অস্ট্রেলীয় বোলিং আক্রমণের বিপক্ষে তানজিদের ইনিংসকে দারুণ বলে অভিহিত করেছেন ওয়াহ। তার চোখে, ক্যারিয়ারের পরবর্তী সময়ে তানজিদের জন্য যা-ই অপেক্ষা করুক, অস্ট্রেলিয়ার মাটিতে এই ঐতিহাসিক সেঞ্চুরির স্মৃতি আলাদা হয়েই থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

পুলিশের বর্ণনায় রংপুরের একই পরিবারের ৪ হত্যাকাণ্ড

৪

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৫

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৬

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৭

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৮

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৯

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

১০

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১১

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১২

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১৩

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৪

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৫

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৬

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৭

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৮

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৯

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

২০