খেলা ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

 বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও বড় এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জোড়া অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপ্পেকে টপকে শীর্ষস্থান দখল করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

আটলান্টায় অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে গোল করতে না পারলেও দুই গোলেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। তার নিখুঁত দুই অ্যাসিস্টই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

এই দুই অ্যাসিস্টের ফলে চলতি বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে। অন্যদিকে গোলের সংখ্যায় মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে সমান অবস্থানে থাকলেও অ্যাসিস্টে এগিয়ে থাকায় গোল্ডেন বুটের লড়াইয়ে এখন এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

ফিফার নিয়ম অনুযায়ী, একাধিক খেলোয়াড় সমান সংখ্যক গোল করলে বেশি অ্যাসিস্ট করা ফুটবলারকেই এগিয়ে রাখা হয়। সেই হিসেবে এমবাপ্পের তিন অ্যাসিস্টের বিপরীতে মেসির চার অ্যাসিস্ট তাকে শীর্ষস্থানে তুলে দিয়েছে।

গোল্ডেন বুটের বর্তমান শীর্ষ তালিকা

  • লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট
  • কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৮ গোল, ৩ অ্যাসিস্ট
  • আর্লিং হলান্ড (নরওয়ে): ৭ গোল
  • জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট
  • হ্যারি কেইন (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট
  • উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫ গোল, ২ অ্যাসিস্ট
  • মিকেল ওয়ারসাবাল (স্পেন): ৫ গোল, ১ অ্যাসিস্ট

এখনও গোল্ডেন বুটের লড়াই শেষ হয়নি। হলান্ড ছাড়া তালিকার বাকি ছয় ফুটবলারের সামনে আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। আর বিশ্বকাপের ফাইনালে শিরোপার পাশাপাশি ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কারের লড়াইয়েও মাঠে নামবেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের প্রধান প্রতিদ্বন্দ্বীরা।

ফাইনালে মেসি গোল বা অ্যাসিস্ট করতে পারলে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। ফলে বিশ্বকাপের শিরোপার পাশাপাশি সেরা গোলদাতার পুরস্কার নিয়েও জমে উঠেছে শেষ লড়াই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে দুই শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ

ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

আগস্টেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

প্রতারণা মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ, তবে এখনই মুক্তি নয়

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

১০

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

১১

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

১২

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

১৩

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

১৪

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

১৫

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

১৬

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

১৭

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

১৮

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১৯

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

২০