অনলাইন ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা চত্বরের ঘটনায় তদন্তে ৬১ জন নিহতের তথ্য, ২১ জুলাই অভিযোগপত্র দাখিলের আশা

শাপলা চত্বরের ঘটনায় তদন্তে ৬১ জন নিহতের তথ্য, ২১ জুলাই অভিযোগপত্র দাখিলের আশা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে এখন পর্যন্ত ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের খসড়ায় ৬১ জন নিহত হওয়ার তথ্য রয়েছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি নিহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, তদন্ত প্রতিবেদন নিয়ে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। অভিযোগপত্রে যাতে প্রকৃত অভিযুক্তদের কেউ বাদ না পড়েন এবং নির্দোষ কাউকে অভিযুক্ত করা না হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ব্রিফিংয়ে উপস্থিত হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, শুরু থেকেই সংগঠনটির দাবি ছিল নিহতের প্রকৃত সংখ্যা ও তথ্যের অনেক অংশ অনুপস্থিত রয়েছে। তার ভাষ্য, সে সময় রাষ্ট্রীয়ভাবে নিহতদের মরদেহ গুমের চেষ্টা হয়েছিল বলে অনেক তথ্য তদন্তে অন্তর্ভুক্ত হয়নি। বর্তমানে যে ৬১ জনের তথ্য পাওয়া গেছে, তা সংগঠনের সংরক্ষিত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই শনাক্ত করা সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহারসহ সংগঠনের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সকালে শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছে। তদন্ত প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরও যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, লেখক-সাংবাদিক শাহরিয়ার কবীর এবং তৎকালীন পুলিশ, র‌্যাব ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।

তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযোগপত্র দাখিলের পর ট্রাইব্যুনালে মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ

ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

আগস্টেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

প্রতারণা মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ, তবে এখনই মুক্তি নয়

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

১০

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

১১

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

১২

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

১৩

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

১৪

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

১৫

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

১৬

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

১৭

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১৮

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

১৯

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

২০