সঞ্জু বনিক সৌরভ, পঞ্চগড় জেলা প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে নতুন অর্থনৈতিক সম্ভাবনা, ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে আগ্রহী মালয়েশিয়া

পঞ্চগড়ের দেবীগঞ্জে নতুন অর্থনৈতিক সম্ভাবনা, ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে আগ্রহী মালয়েশিয়া

পঞ্চগড়ের দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠছে। মালয়েশিয়ার একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেছে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প স্থাপনের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে তারা।

শুক্রবার বিকেলে প্রতিনিধি দলটি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখে। এ সময় তারা অবকাঠামো, শিল্পায়নের সম্ভাবনা এবং কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সম্ভাবনাময় এলাকাগুলো বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হচ্ছে। তিনি জানান, মালয়েশিয়ার প্রতিনিধিরা সৌরবিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প স্থাপনের বিষয়েও আগ্রহ দেখিয়েছেন।

মালয়েশিয়ান প্রতিনিধি দলের প্রধান মি. সিম বলেন, দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল শিল্প বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির সংযোজন হবে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প স্থাপনেরও যথেষ্ট সুযোগ রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৪ আগস্ট জেলা প্রশাসন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর মধ্যে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী ২৫০ দশমিক ৮৫ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৮৫ দশমিক ৮৬ একর জমি বেজার অনুকূলে হস্তান্তর করা হয়েছে এবং অবশিষ্ট জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে দেবীগঞ্জসহ পঞ্চগড় জেলার হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

১১

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

১৩

পেলে-মেসিকেও ছাড়ালেন ইয়ামাল, ট্রেডিং কার্ডে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

১৪

ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি

১৫

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও ছেলের বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগ

১৬

সকাল ৯টার বদলে দুপুরে খোলে কমিউনিটি ক্লিনিক! সেবা বঞ্চিত রোগীদের ক্ষোভ

১৭

ঘুষ না দেওয়ায় ভাতার টাকা ফেরত! স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৮

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই থানায় অভিযোগ দিল এনসিপি

১৯

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

২০