ঠাকুরগাঁও প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় রাতের অন্ধকারে একটি আমবাগানের শতাধিক আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় বাগান মালিকের দাবি, তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাদমা গ্রামের বাসিন্দা তৌয়বর রহমান চার বছর আগে নিজস্ব জমিতে প্রায় ৪০০টি আম্রপালি আমগাছ রোপণ করে একটি বাণিজ্যিক বাগান গড়ে তোলেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা বাগানে গিয়ে দেখতে পান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে শতাধিক গাছ কেটে রেখে গেছে।

বাগান মালিক তৌয়বর রহমান জানান, গাছগুলো ইতোমধ্যে পরিপক্ব হয়ে ফলন দেওয়ার উপযোগী হয়েছিল। এমন সময় পরিকল্পিতভাবে গাছগুলো কেটে ফেলায় তার প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় শনিবার (১ আগস্ট) বিকেলে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

৫০০ টাকার বকশিশ নিয়ে বিরোধ, বিয়ের আসরেই সংঘর্ষ

ইরান যুদ্ধ নিয়ে সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’: ইশরাক হোসেন

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

১০

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

১১

ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

১২

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

১৩

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

১৪

গবেষণায় উঠে এলো বাস্তবতা: ৪ কারণে নারীরা যৌ-ন পেশায় আসতে বাধ্য হন

১৫

বিশ্বকাপ বয়কটের পেছনের ইতিহাস: ফুটবলের বাইরে রাজনীতি ও প্রতিবাদের গল্প

১৬

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৭

ক্ষমা চাইলেন মোদিকে ‘বাজে কথা’ বলা তরুণী

১৮

মিয়ানমারে পাচারের আগেই ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

১৯

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

২০