মোংলা প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোস্ট গার্ডের কাছে সুন্দবনের ৩ ‘ডাকাতে’র আত্মসমর্পণ

কোস্ট গার্ডের কাছে সুন্দবনের ৩ ‘ডাকাতে’র আত্মসমর্পণ

সুন্দরবনের সার্বিক নিরাপত্তা রক্ষা ও দস্যু দমনে আরো একটি বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সুন্দরবনের ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র ৩ জন সক্রিয় সদস্য অস্ত্র, গোলাবারুদ ও জিম্মি জেলেকে নিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।

​বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

​তিনি জানান, সুন্দরবনে কোস্ট গার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং ধারাবাহিক অভিযানের কারণে দস্যু বাহিনীগুলো বর্তমানে কোণঠাসা হয়ে পড়ে। এর ফলে ওই বাহিনীর ৩ সদস্য দল থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে বুধবার (৮ জুলাই) বিকেল ৫টায় বাগেরহাট এলাকায় কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় ডাকাত সদস্যরা কোস্ট গার্ডের কাছে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি দেশীয় পাইপগান, ৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি ওয়াকিটকি জমা দেয়।

এ ছাড়া জিম্মি জেলেকে ফিরিয়ে দেন।
আত্মসমর্পণকারী ডাকাতরা হলেন– মোংলা উপজেলার আলামিন হোসেন (৪০), সাতক্ষীরার তালা উপজেলার তৈবুর রহমান (২৪) ও খুলনার কয়রার মনিরুজ্জামান মামুন (২০)।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, এই ডাকাতরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবন অঞ্চলকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এ অভিযানে গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এ পর্যন্ত ​৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র,​ ১০ রাউন্ড তাজা গোলা, ৩১৬ রাউন্ড তাজা কার্তুজ, ১০৮ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং ১৯৪ রাউন্ড এয়ারগান গোলা জব্দ করা হয়েছে।
এ ছাড়া ৪২ জন বনদস্যুকে আটক এবং জিম্মি দশা থেকে ৪১ জনকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ২১ মে কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ সর্বমোট ৭ জন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ নিয়ে সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’: ইশরাক হোসেন

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

১০

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

১১

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

১২

গবেষণায় উঠে এলো বাস্তবতা: ৪ কারণে নারীরা যৌ-ন পেশায় আসতে বাধ্য হন

১৩

বিশ্বকাপ বয়কটের পেছনের ইতিহাস: ফুটবলের বাইরে রাজনীতি ও প্রতিবাদের গল্প

১৪

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৫

ক্ষমা চাইলেন মোদিকে ‘বাজে কথা’ বলা তরুণী

১৬

মিয়ানমারে পাচারের আগেই ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

১৭

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

১৮

মধ্যস্বত্বভোগী ও সরবরাহ ব্যবস্থার জটিলতায় চড়া মাছ-মাংসের বাজার

১৯

টঙ্গীতে দুই শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

২০