অনলাইন ডেস্ক
১ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যস্বত্বভোগী ও সরবরাহ ব্যবস্থার জটিলতায় চড়া মাছ-মাংসের বাজার

মধ্যস্বত্বভোগী ও সরবরাহ ব্যবস্থার জটিলতায় চড়া মাছ-মাংসের বাজার

দেশে মাছ ও মাংসের উৎপাদন এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও কমছে না দাম। রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। ফলে নিত্যপ্রয়োজনীয় এই দুই খাদ্যপণ্য কিনতে গিয়ে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি, আর সংসারের বাজেটেও পড়ছে বাড়তি চাপ।

বর্তমানে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা, গরুর মাংস ৮২০ থেকে ৮৫০ টাকা এবং সাধারণ রুই-কাতলা মাছ ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। উৎপাদনে ঘাটতি না থাকলেও দাম কমছে না কেন—এ প্রশ্ন এখন ভোক্তাদের মুখে মুখে।

সম্প্রতি সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে, মাছ ও মাংসের উচ্চমূল্যের পেছনে একাধিক কারণ রয়েছে। গবেষণায় বলা হয়েছে, পশুখাদ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয়, মধ্যস্বত্বভোগীদের প্রভাব এবং সরবরাহ ব্যবস্থার নানা অস্বচ্ছতা বাজারকে অস্থিতিশীল করে তুলছে। শুধু ভ্রাম্যমাণ আদালতের অভিযান নয়, পুরো সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত না হলে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হবে।

রাজধানীর কারওয়ান বাজার ও মিরপুর-১১ কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকা, লেয়ার মুরগি ৩৭০ টাকা এবং দেশি মুরগি ৬৮০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাছের বাজারেও রয়েছে উচ্চমূল্যের প্রভাব। পাঙাশ ও তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭৫০ টাকা, শোল ৬৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৭০০ টাকা এবং কাঁচকি মাছ প্রায় ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে মাছ ও মাংস কিনছেন। এতে পুষ্টিকর খাদ্য গ্রহণেও প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মিরপুর-১১ কাঁচাবাজারের ব্যবসায়ী রইসুল ইসলাম বলেন, খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম বাড়ানোর সুযোগ নেই। তবে পাইকারি বাজার থেকেই বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। ফলে কম দামে বিক্রি করাও সম্ভব হচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, বাজারে স্বস্তি ফেরাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থার দুর্বলতা দূর করা, অপ্রয়োজনীয় মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি জোরদার করা জরুরি। তবেই মাছ ও মাংসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

গবেষণায় উঠে এলো বাস্তবতা: ৪ কারণে নারীরা যৌ-ন পেশায় আসতে বাধ্য হন

১০

বিশ্বকাপ বয়কটের পেছনের ইতিহাস: ফুটবলের বাইরে রাজনীতি ও প্রতিবাদের গল্প

১১

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১২

ক্ষমা চাইলেন মোদিকে ‘বাজে কথা’ বলা তরুণী

১৩

মিয়ানমারে পাচারের আগেই ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

১৪

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

১৫

মধ্যস্বত্বভোগী ও সরবরাহ ব্যবস্থার জটিলতায় চড়া মাছ-মাংসের বাজার

১৬

টঙ্গীতে দুই শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

১৭

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ

১৮

ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০