ক্রীড়া ডেস্ক
১২ জুলাই ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড, ম্যাচ কবে ও কখন?

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড, ম্যাচ কবে ও কখন?

শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে জায়গা নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। এখন সেমিফাইনালে তাদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ড।

কানসাসে অনুষ্ঠিত জমজমাট কোয়ার্টার ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও সুইজারল্যান্ড শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। তবে অতিরিক্ত সময়ের শেষ দিকে টানা দুই গোল করে ম্যাচ নিজেদের করে নেয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-১ গোলের জয় তুলে নেয় হ্যারি কেইনের দল। সেই জয়ের সুবাদেই শেষ চারে জায়গা করে নেয় ইংলিশরা।

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ কবে ও কখন?

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ১৬ জুলাই আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

ম্যাচের সময় (বাংলাদেশ): রাত ১:০০টা

এই ম্যাচের বিজয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের মহারণে।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী দুই ইউরোপিয়ান দল ফ্রান্স ও স্পেন মুখোমুখি হবে। ফলে এবারের আসরের শেষ চারেই দেখা যাচ্ছে চারটি ফুটবল পরাশক্তিকে।

ফাইনালে ওঠার লড়াইয়ে ইতিহাস গড়ার সুযোগ

আর্জেন্টিনা যেখানে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে, সেখানে ইংল্যান্ডের সামনে রয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর সুযোগ। মেসিদের হারাতে পারলে প্রায় ৬০ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেবে ইংলিশরা।

অন্যদিকে গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট পর্বে ওঠা আর্জেন্টিনা প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ও সহজে আসেনি। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও আক্রমণভাগের কার্যকারিতায় জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এখন ফুটবলপ্রেমীদের সব নজর ১৬ জুলাইয়ের মহারণে। আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড—কে উঠবে বিশ্বকাপের ফাইনালে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

আগস্টেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

প্রতারণা মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ, তবে এখনই মুক্তি নয়

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা

১৫ বছর আগের ব্যবসায়ী হ-ত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

কাজিদের অনিয়মে বছরে শত কোটি টাকার রাজস্ব ফাঁকি

‘পাঁচ মাসেও সমাজে পরিবর্তন নেই, বদলেছে শুধু তারেক রহমান’- মির্জা ফখরুল

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

১০

আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

১১

পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের বৈঠক, সীমান্তে পুশইন ও গুলি বন্ধে গুরুত্ব

১২

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহার

১৩

নতুন দায়িত্বে ইশরাক হোসেন

১৪

সাইবার আইন আবার সংশোধনের পথে, গুজব-অপতথ্য ছড়ালে হতে পারে ১০ বছরের কারাদণ্ড

১৫

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

১৬

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হলো পরিস্থিতি

১৭

পণ্য খালাসে জটিলতা, কাস্টমসের বিলম্বে বাড়ছে ব্যবসায়ীদের লোকসান

১৮

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি, ৩ লাখ শরণার্থী ফিরিয়ে নেবে মিয়ানমার

২০