বগুড়া প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফাঁস, এসআইর বিরুদ্ধে তদন্ত শুরু

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফাঁস, এসআইর বিরুদ্ধে তদন্ত শুরু

প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাবের অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বগুড়ার ধুনট থানা থেকে প্রত্যাহার করা উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ও মায়ের মৌখিক এবং লিখিত সাক্ষ্যগ্রহণ করা হয়।

থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী স্থানীয় প্রতারক দালাল চক্রের মাধ্যমে প্রায় ছয় মাস আগে ৫ লাখ টাকায় দিয়ে সৌদি আরবে যান। কিন্তু সেখানে দালাল চক্রের সদস্যরা তাকে কোনো কাজ দেয়নি। এ ঘটনা নিয়ে প্রবাসীর মা দালালদের সঙ্গে তর্কে জড়ালে দালালদের মারপিটের শিকার হন। এ ঘটনায় ২১ জুন প্রবাসীর মা বাদী হয়ে চিহ্নিত দুই দালালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। থানার এসআই মোস্তাফিজার রহমানকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

অভিযোগটি তদন্তকালে প্রবাসীর স্ত্রী, দুই সন্তানের জননীর ওপর মোস্তাফিজারের কুদৃষ্টি পড়ে। এক পর্যায়ে স্বামীর বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রবাসীর স্ত্রীর মুঠোফোনে একাধিকবার কথা বলেন মোস্তাফিজার রহমান। কিন্তু এসআই মোস্তাফিজার অভিযুক্ত দালালদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এতে হতাশায় পড়েন প্রবাসীর স্ত্রী ও পরিবারের লোকজন।

এদিকে এসআই মোস্তাফিজার রহমান প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে একাধিকবার কুপ্রস্তাব দেয়। এ সময় প্রবাসীর স্ত্রী কৌশলে নিজের মুঠোফোনে মোস্তাফিজার রহমানের কুপ্রস্তাবের কথাগুলো রেকর্ড করেন। পরে একাধিক অডিও ক্লিপ মাল্টিমিডিয়া কাছে আসে। গত ১২ জুলাই একটি অডিও ক্লিপ বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি আমলে নিয়ে ওই দিনই এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন।

ভুক্তভোগী প্রবাসীর মা এ তথ্য নিশ্চিত করে বলেন, এসআই মোস্তাফিজার রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমাকে মারপিট মামলার আসামি দুই আদম ব্যবসায়ীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

৫০০ টাকার বকশিশ নিয়ে বিরোধ, বিয়ের আসরেই সংঘর্ষ

ইরান যুদ্ধ নিয়ে সৌদি-ইসরায়েলের ভিন্ন বার্তা, নতুন চাপে ট্রাম্প প্রশাসন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’: ইশরাক হোসেন

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদ

জমি বিরোধে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

জমির মালিকানা জটিলতায় সড়কের কাজ বন্ধ

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানসহ দুজনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

গাছে বেঁধে নি-র্যা-তনের ভিডিও ছড়ানোর পর স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যার চেষ্টা

১০

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

১১

ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

১২

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

১৩

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

১৪

গবেষণায় উঠে এলো বাস্তবতা: ৪ কারণে নারীরা যৌ-ন পেশায় আসতে বাধ্য হন

১৫

বিশ্বকাপ বয়কটের পেছনের ইতিহাস: ফুটবলের বাইরে রাজনীতি ও প্রতিবাদের গল্প

১৬

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৭

ক্ষমা চাইলেন মোদিকে ‘বাজে কথা’ বলা তরুণী

১৮

মিয়ানমারে পাচারের আগেই ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

১৯

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময়

২০