খেলা ডেস্ক
২২ জুলাই ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের পর আবারও স্পেন-আর্জেন্টিনা দ্বৈরথ! ফিরতে পারে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা

বিশ্বকাপের পর আবারও স্পেন-আর্জেন্টিনা দ্বৈরথ! ফিরতে পারে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা

 ফুটবল বিশ্বের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় এসেছে ফিনালিসিমা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়নের এই মর্যাদাপূর্ণ ম্যাচ আগামী নভেম্বরে আয়োজনের পরিকল্পনা চলছে।

বিশ্বকাপের আগে স্পেন ও আর্জেন্টিনার মধ্যে ফিনালিসিমা হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় সেটি আর মাঠে গড়ায়নি। তবে নতুন করে ম্যাচটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে, যা ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

ফিনালিসিমা হলো উয়েফা ইউরো চ্যাম্পিয়ন ও কনমেবল কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার আন্তঃমহাদেশীয় লড়াই। ২০২২ সালে এই প্রতিযোগিতা নতুন রূপে ফিরে আসে। সেবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

এরপর দ্বিতীয় আসরে স্পেন ও আর্জেন্টিনার লড়াই হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। পরিবর্তে দুই দল মুখোমুখি হয় ২০২৬ বিশ্বকাপ ফাইনালে। সেই ম্যাচে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।

কেন স্থগিত হয়েছিল ফিনালিসিমা?

প্রাথমিকভাবে ২০২৬ সালের মার্চে কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

পরে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম কিংবা স্পেন-আর্জেন্টিনায় হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের বিকল্প প্রস্তাব এলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ফলে ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।

নভেম্বরে লুসাইলে ম্যাচ আয়োজনের জোর গুঞ্জন

ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা আগামী নভেম্বরেই অনুষ্ঠিত হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামেই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এমনকি কাতার সরকার এই ম্যাচ আয়োজনের স্বত্বও কিনে নিয়েছে বলে দাবি করা হয়েছে।

যদিও এখন পর্যন্ত উয়েফা কিংবা কনমেবল আনুষ্ঠানিকভাবে কোনো সূচি প্রকাশ করেনি, তবুও এই খবর ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে।

বিশ্বকাপ ফাইনালের উত্তাপ বাড়িয়েছে নতুন দ্বৈরথের আগ্রহ

বিশ্বকাপ ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াই ছিল কৌশল, শারীরিক সামর্থ্য ও ধৈর্যের এক অনন্য পরীক্ষা। পুরো ম্যাচে স্পেন বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আর্জেন্টিনার আক্রমণ সীমিত রাখে। অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখার পর ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। সেই সুযোগ কাজে লাগিয়ে ফেরান তোরেস জয়সূচক গোল করে স্পেনকে শিরোপা এনে দেন।

এবার সম্ভাব্য ফিনালিসিমায় আবারও যদি দুই দল মুখোমুখি হয়, তাহলে বিশ্বকাপ ফাইনালের সেই প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

১

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

২

পুলিশের বর্ণনায় রংপুরের একই পরিবারের ৪ হত্যাকাণ্ড

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০